ads

সোমবার , ২ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা নেমেই ভুটান-সিঙ্গাপুরকে হারানোর প্রত্যয় হামজার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

ক্লান্তি যেন কখনোই পেয়ে বসে না হামজা চৌধুরীকে। দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় নেমেও তার মুখে লেগে আছে সেই চিরচেনা হাসি। ঢাকা বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওয়ার পথে তাকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। যদিও বেশি কিছু বলেননি তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ভুটান-সিঙ্গাপুর ম্যাচ খেলতেই আজ সকালে ঢাকায় এসেছেন হামজা। যদিও ভুটান ম্যাচে তিনি খেলবেন কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, তাঁকে (হামজা) মানিয়ে নিতে কোচ কাবরেরা পর্যাপ্ত সময় দিতে চান। ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচেই জিততে আশাবাদী হামজা। গাড়ির কাচ নামিয়ে বাংলাদেশের তারকা মিডফিল্ডার বলেন, ‘আমাদের ভালো সুযোগ আছে। দুটো ম্যাচই আমরা জিতব ইনশা আল্লাহ।’

হামজা এবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায়। জাতীয় দলের হয়ে গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। লন্ডন থেকে সিলেট হয়ে বিমান ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও নির্ধারিত সময়ে ঢাকা এসেছিলেন। ২৮ মে বাংলাদেশ সময় সকালে রোম থেকে ঢাকায় এসে পৌঁছেছিলেন ইতালিপ্রবাসী এই ফুটবলার।

Shamol Bangla Ads

ভুটানের বিপক্ষে পরশু ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। সেদিনই ভোরবেলা ঢাকায় শমিত সোম এসে পৌঁছাবেন বলে শোনা যাচ্ছে। শমিত, হামজা, ফাহামিদুল এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। তিন প্রবাসী ফুটবলারকে একসঙ্গে বাংলাদেশের জার্সিতে দেখার সমূহ সম্ভাবনা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!