ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ দিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে প্রধান উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩১, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ৩১ মে শনিবার জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে দেশের উদ্দেশে রওনা হন তিনি।

Shamol Bangla Ads

এ সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সরকার প্রধান।

এছাড়াও অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা নিয়ে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান।

Shamol Bangla Ads

এরআগে, গত বুধবার চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

Need Ads
error: কপি হবে না!