তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে ঢাকঢোল পিটিয়ে বিলকুমারী বিলের অভয়াশ্রমের মাছ আনুষ্ঠানিক ভাবে ধরা হয়েছে। এ উপলক্ষে ৮ জানুয়ারী বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তানোর ডাববাংলো মাঠে মাছের মেলা বসে। বেলা ১১টার দিকে মেলাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মেছবা উদ্দীন উদ্বোধন করে মেলার বেশ কয়েকটি স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ক্রয় করতে তানোর উপজেলাসহ জেলা শহর থেকে অনেকেই কিনতে আসেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্ল্া, উপজেলা নিবার্হী অফিসার মাজেদা ইয়াসমীন, তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এসএম বজলুর রশিদ, তদন্ত ওসি আনোয়ার হোসেন তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজীদ আলমসহ স্থানীয় মৎস্যজীবিরা। এছাড়া দুপুরে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুইয়া মাছের মেলা পরিদর্শন করেন। মেলায় ৩০টি স্টল বসে। মেলা ঘিরে বিভিন্ন স্থান থেকে জনতার ঢল নামে।

পরে জেলা প্রশাসক (ডিসি) অনুষ্ঠান শেষে বেলা ১২টার দিকে তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে ডিজিটাল ক্লাস পরিদর্শন করে। পুরো উপজেলায় আইন-শৃংখলা সাভাবিক রাখতে আইন-শৃংখলা বাহিনী শতর্ক করেন। এসময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা পারভীন (ফেন্সি) প্রমুখ।




