ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে অগ্নিকান্ডে দোকানঘর ভষ্মিভূত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৮, ২০১৪ ৮:৩৯ অপরাহ্ণ
ছাতকে অগ্নিকান্ডে দোকানঘর ভষ্মিভূত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকের পল্লীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি দোকানঘর ভষ্মিভূত হয়েছে। মঙ্গলবার রাতে ভাতগাঁও ইউনিয়নের ছাতারপই গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়। স্থানীয়রা জানান, ছাতারপই গ্রামের আব্দুল মজিদের পুত্র মিছবাহ উদ্দিন মিলনের মালিকানাধিন মিলন ভেরাইটিজ ষ্টোরে রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে মালামালসহ দোকানকোঠা ভষ্মিভূত হয়। খবর পেয়ে গতকাল বুধবার সকালে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। দোকান মালিক মিলন জানান, দোকানে কেউ রাত্রিযাপন করেনা। সেহেতু কয়েল জ্বালানোর প্রশ্নই উঠেনা। শত্র“তাবশত দুর্বৃত্তরা দোকানে আগুন ধরিয়ে দেয়।

Need Ads
error: কপি হবে না!