ads

শনিবার , ২৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাতির আক্রমণে নিহত ২ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা জর্জ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ২৪, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত এপিলিস মারাক ও আজিজুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম জর্জ। ২৩ মে শুক্রবার দুপুরে মো. এরশাদ আলম জর্জ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে নিহতদের পরিবারের বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে নগদ ৫ হাজার করে টাকা তুলে দেন।

Shamol Bangla Ads

এডভোকেট এরশাদ আলম জর্জ সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক। তিনি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী।

জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আজিজুর রহমান আকাশ ও বড় গজনী এলাকার এপিলিস মারাক বন্য হাতির আক্রমণে মারা যায়। এমতাবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তারেক জিয়ার নির্দেশে নিহত ২ পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা অনুদান তুলে দেন। এ সময় দলীয় নেতা কর্মিদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!