ads

রবিবার , ১৮ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
মে ১৮, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

শেরপুর জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে আগাম প্রস্তুতি গ্রহণের নিমিত্তে নকলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

Shamol Bangla Ads

বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, জেলা বিএনপি’র সাবেক সদস্য এনামুল হক রিপন, পৌর বিএনপি’র আহবায়ক কামরুল আলম খান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদর ভুট্রো, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান দুলাল উদ্দিন, গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম।

সভায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিস্তারিত আলোচনা ও আগাম প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!