রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের গতকাল রবিবার আহম্মদ ব্যাপারী বাড়ীর মন্তাজ মিয়া (৪৬) নামের একজন করই গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
জানা গেছে,উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের আহম্মদ ব্যাপারী বাড়ীর মৃত আহম্মদ আলী ব্যাপারী ছেলে মন্তাজ মিয়া মন্তাজ মিয়া পাশ্ববর্তি মজুমদার বাড়ীর ডাঃ জয়নাল আবদীন ভূলুর করই গাছের ডাল কাটতে উঠলে পা পিছলে নিছে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি ৩ ছেলে ২ মেয়ের জনক।




