ads

সোমবার , ১২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে ১০ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার, খোলা থাকবে আগামী ২ শনিবার

শ্যামলবাংলা ডেস্ক
মে ১২, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ

সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ঈদুল আজহায় টানা ১০ দিন পুঁজিবাজার বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংস্থাটি জানিয়েছে, শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও ঈদের দীর্ঘ ছুটি বিবেচনা করে ঈদের আগে দুই শনিবার (১৭ মে ও ২৪ মে) পূর্ণাঙ্গ লেনদেন চলবে।

Shamol Bangla Ads

জানা যায়, সরকার জুনের ১১ এবং ১২ তারিখ ছুটি ঘোষণা করায় এবং পরের ২ দিন ১৩ এবং ১৪ জুন শুক্র-শনিবার থাকায় ৫ জুন থেকে টানা ১৪ জুন অবধি ১০ দিন দেশের শেয়ারবাজারের সব লেনদেন বন্ধ থাকার কথা জানিয়েছে ডিএসই।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারের পাশাপাশি ১৭ মে ও ২৪ মে দুই শনিবার দেশের সব তফশিলি ব্যাংক খোলা থাকবে।

Shamol Bangla Ads

পুঁজিবাজারের মতো ১১ জুন এবং ১২ জুন সরকারি ঘোষণা অনুযায়ী ব্যাংক বন্ধ থাকলেও সমুদ্র, স্থল বা বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের দিন ব্যতীত সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!