ads

রবিবার , ১১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানের পাঞ্জাবের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ

পাকিস্তানের পাঞ্জাবের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার খুলছে। কাল থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ মে রবিবার রাজ্য সরকার ওই তথ্য জানিয়েছে। খবর ডনের

Shamol Bangla Ads

পাঞ্জাবের উচ্চশিক্ষা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব সরকারি ও বেসরকারি খাতের কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার থেকে তাদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পাঞ্জাবের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা আগামীকাল থেকে নিধারিত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। তবে স্থগিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। শুরু থেকে এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপায় ভারত। তবে পাকিস্তান এই অভিযোগ সব সময় অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করে। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে হামলা চালায় ভারত। জবাবে শুক্রবার রাত থেকে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু করে।

গতকাল শনিবার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ভারত-পাকিস্তান বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পাকিস্তান আকাশসীমা খুলে দেয়। ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে ২ দেশের মধ্যে উত্তেজনা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!