বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে শেরপুরে বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। ৫ মে সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী জেলা জজ আদালতের সামনে এই কর্মবিরতি পালন করেন।

এসময় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধান উপদেষ্টা মলয় চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা
আবদুল হেলিম, সাইফুল ইসলাম সহ অনেকেই।
কর্মবিরতি থেকে বক্তারা বলেন, দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষনা করবে এসোসিয়েশন। কর্মবিরতিকালে জেলা বিচার বিভাগের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।




