‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আইজিপি ব্যাজ পাওয়ায় শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

৪ মে রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে ওই জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা।
পরবর্তীতে পুলিশ সুপারকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সেইসাথে তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
উল্লেখ্য, শেরপুর জেলার অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’ ভূষিত হয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।





