টাঙ্গাইল প্রতিনিধি : ডাক ও টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী , বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী এমপি প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে শুক্রবার বিকাল ৫টায় কালিহাতী উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহা:রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্ত¡রে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: বিনয় কুমার নাগ ও কালিহাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার । অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র আনছার আলী বিকম । এসময় উপস্থিত ছিলেন,বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোলা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আ.মজিদ তোতা ও মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমিন, কালিহাতী প্রাণী সম্পদ কর্মকর্তা রৌশনী আক্তার প্রমুখ। উলেখ্য কালিহাতী উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের ২তলা বিশিষ্ট ভবনটি ৮৫ লক্ষ টাকার ব্যায়ে নির্মিত হচ্ছে।




