ads

শনিবার , ৩ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ানডে স্ট্যাটাস পেলো আমিরাতের মেয়েরা

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ

আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পেল সংযুক্ত আরব আমিরাতের নারী ক্রিকেট দল। যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলকে হটিয়ে এই স্ট্যাটাস পেয়েছে তারা। ২০২৫ থেকে ২০২৯ সালের চক্রের জন্য এই স্ট্যাটাস কার্যকর হবে। নারী ওয়ানডে দলের স্ট্যাটাস পাওয়া দলের সংখ্যা এখন মোট ১৬টি।

Shamol Bangla Ads

আইসিসির সহযোগী সদস্য দেশ স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও পাপুয়া নিউগিনি তাদের স্ট্যাটাস ধরে রেখেছে। পাকিস্তানে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়ার মধ্য দিয়ে থাইল্যান্ড ও স্কটল্যান্ড স্ট্যাটাস ধরে রাখে। অন্যদিকে নেদারল্যান্ডস ও পাপুয়া নিউগিনি তাদের টি-২০ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে। টি-২০ র‌্যাঙ্কিংয়ে সংযুক্ত আরব আমিরাত ১৬তম অবস্থানে থাকায় তারা স্ট্যাটাস পেয়েছে।

আইসিসির টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে আছে ইংল্যান্ড ও তিনে আছে ভারত। বাংলাদেশ ৯ম স্থানে থাকলেও জায়গা হারিয়েছে। আয়ারল্যান্ড নয়ে উঠে এসেছে। বাংলাদেশ নেমে গেছে ১০ এ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!