ads

বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একটু আদরে আমাকে রাখো: মাহির স্ট্যাটাস

শ্যামলবাংলা ডেস্ক
মে ১, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি। তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে বিনোদন পাড়ায় এবং নেটিজেনদের মাঝে। মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘একটু আদরে আমাকে রাখো’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। এই ছোট্ট কিন্তু আবেগঘন বাক্যটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই এই পোস্টটি মাহির ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন।

Shamol Bangla Ads

ভক্তদের একাংশ মনে করছেন, মাহি কি তবে নতুন কারও প্রেমে পড়লেন? আবার কেউ বলছেন, এই স্ট্যাটাসের মাধ্যমে মাহি হয়তো তার জীবনের শূন্যতা, একাকীত্ব প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এটি হয়তো কোনো গানের লাইন বা সিনেমার সংলাপও হতে পারে। তবে মাহি নিজে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। তার এই রহস্যময় পোস্ট ভক্তদের মনে তৈরি করেছে নানা প্রশ্ন। তিনি কি সত্যিই মানসিকভাবে কিছুটা একাকী বোধ করছেন, নাকি এটি কেবলই তার মনের একটি ক্ষণিকের অনুভূতি প্রকাশ? তা সময়ই বলে দেবে।

Need Ads
error: কপি হবে না!