ads

বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহন করায় ট্রাকচালককে ৫০ হাজার টাকা জরিমানা

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ৩০, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে মো. সবুজ মিয়া নামে এক ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ এপ্রিল বুধবার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। সবুজ মিয়া শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

Shamol Bangla Ads

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী রাতের আধাঁরে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। বুধবার ভোরে বারোমারী এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী বাজারের দিকে আসছিল। এমন সংবাদ পেয়ে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের ঝিনাইগাতী বাজারে অভিযান চালিয়ে ট্রাক এবং ট্রাকের চালককে আটক করা হয়।

আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাক চালক মো. সবুজ মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা আইন অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে এক চালককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!