ads

শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া খুব একটা সুস্থ নন : ফখরুল

খবর টি পড়েছেন : ৩৪৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হাসপাতাল থেকে বাসায় ফিরলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুব একটা সুস্থ নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

Shamol Bangla Ads

ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। গতকাল (শুক্রবার) ওনার জ্বর ছিল।’ তাঁকে উন্নত চিকিৎসায় কবে বিদেশে নেওয়া হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ওনাকে (খালেদা জিয়া) চিকিৎসকেরা এখন পর্যন্ত ভ্রমণের জন্য সক্ষম মনে করছেন না। সে জন্য বিদেশে যেতে ওনার বিলম্বটা হচ্ছে।’

এর আগে, ১৮ সেপ্টেম্বর ছয় দিন চিকিৎসা নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

Shamol Bangla Ads

১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানীর… পরবর্তী সংবাদ ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads