ads

সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতলো লিভারপুল

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

অ্যানফিল্ডে শিরোপা উৎসবের জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েই এসেছিলেন লিভারপুলের খেলোয়াড় ও সমর্থকরা। আর্নে স্লটের দলকে শিরোপা নিশ্চিত করতে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তবে ম্যাচের শুরুতেই টটেনহ্যাম হটস্পারের গোলে স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম। কিন্তু দ্রুতই ছন্দে ফেরে অলরেডরা। একের পর এক গোল করে উল্লাসে ভাসায় অ্যানফিল্ডকে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রঙিন উৎসবে মেতে ওঠে লিভারপুল। গায়ে ছিল ‘চ্যাম্পিয়নস ২০২৪-২৫’ লেখা বিশেষ জার্সি। মোহাম্মদ সালাহ ও ভার্জিল ফন ডাইকও উদযাপনে যোগ দেন।

Shamol Bangla Ads

রেকর্ড ছুঁয়ে ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ম্যানচেস্টার ইউনাইটেডের পাশে বসে লিভারপুল। ২৭ এপ্রিল রবিবার রাতে টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে অলরেডরা।

ম্যাচের ১২ মিনিটে ডমিনিক সোলাঙ্কের হেডে গোল হজম করে লিভারপুল। তবে চার মিনিটের মধ্যেই লুইস দিয়াজ সমতা ফেরান। এরপর ২৪ মিনিটে অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার ও ৩৪ মিনিটে কোডি গ্যাকপোর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। পুরো অ্যানফিল্ড তখন উৎসবের মঞ্চে রূপ নেয়।

Shamol Bangla Ads

বিরতির পর ৬৩ মিনিটে সোবোসলাইয়ের পাস থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। চলতি প্রিমিয়ার লিগে এটি ছিল মিশরীয় ফরোয়ার্ডের ২৮তম গোল। একই সঙ্গে ১৮৫ গোল নিয়ে সালাহ উঠে যান প্রিমিয়ার লিগের সর্বকালের গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে। ম্যাচের ৬৯ মিনিটে টটেনহ্যামের উডোগির আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ায় লিভারপুল।

এতে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের সংগ্রহ ৬৭ পয়েন্ট। ফলে ৪ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে অলরেডরা।

প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কীর্তি গড়েছেন লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট। এর আগে হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি, ম্যানুয়েল পেল্লেগ্রিনি ও আন্তোনিও কোন্তে এই কীর্তি গড়েছিলেন।

শিরোপা নিশ্চিতের পর উচ্ছ্বসিত স্লট বলেন, ‘কিছু জেতা সবসময় বিশেষ। আর সেটা আরও বিশেষ হয়ে ওঠে, যদি আপনি প্রথম হন। আরও বিশেষ হওয়ার কারণ এমন একটি ক্লাবে এই সাফল্য পাওয়া, যাদের প্রত্যেক বছর লিগ জেতা হয়ে ওঠে না।’

Need Ads
error: কপি হবে না!