ads

সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দর্শক চাহিদার কারণে মে মাস জুড়ে ‘দাগি’ চলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

ঈদুল ফিতরে মুক্তি পায় শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ ছবিটি। দেশের দর্শকদের কাছে প্রশংসিত হয়ে সিনেমাটি গত ১২ এপ্রিল মুক্তি পায় অস্ট্রিলিয়ায়। মুক্তির পর থেকেই সেখানে হাউজফুল যাচ্ছে বলে জানিয়েছে সেখানকার পরিবেশক পথ প্রোডাকশন এবং ঈগল এন্টারটেইনমেন্ট।

Shamol Bangla Ads

প্রযোজনা সংস্থা জানায়, মুক্তির ঘোষণার পর থেকেই টিকেটের সংকট দেখা দিলে শো বাড়ানো হয়। নতুন খবর হল দর্শকের আশাতীত রেসপন্সের পর আগামী মাসেও দাগি চালানোর সিধান্ত নিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান। তারা আরও জানায়, আগামী মে মাস পুরোটা জুড়ে ১৮টি শো নিয়ে দাগি চলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে।

পথ প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয়, দাগি মুক্তির পর থেকেই শো হাউজফুল যাচ্ছে। শুরুতে অস্ট্রেলিয়ায় ১৫টি শো চলার কথা থাকলেও, দর্শক চাপে আরও ৫টি শো বেড়ে ২০ টি শো চালানো হয়। দর্শক চাহিদায় আমরা আগামী মে মাস পুরোটা ১৮ টি শো চালাব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে।

Shamol Bangla Ads

এছাড়াও ২৫ তারিখ মুক্তি পেয়েছে ইউএসএ এর ১৫ শহরে। পর্যায়ক্রমে মুক্তির অপেক্ষায় রয়েছে কানাডা, ইংল্যান্ড, ইটালিসহ বিভিন্ন দেশে।

‘দাগি’তে অভিনয় করেছেন আফরান নিশো। এই সিনেমার মাধ্যমে ২ বছর পর সিনেমা হলে ফিরেছেন তিনি। তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।

Need Ads
error: কপি হবে না!