ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাম্পার ফলনেও সাপাহারে কৃষকের মুখের হাঁসি এখন ম্লান হতে বসেছে

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০১৩ ৫:২২ অপরাহ্ণ
বাম্পার ফলনেও সাপাহারে কৃষকের মুখের হাঁসি এখন ম্লান হতে বসেছে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ দেশের রাজনৈতিক অস্থিরতার কারনে সাপাহারে আমন ধানের বাম্পার ফলন ও সন্তোষ জনক বাজার মূল্যে কৃষকের মুখের সোনালী হাসির ঝিলিক এখন ম্লান হতে বসেছে।
জানা গেছে এবারে দেরিতে বর্ষা আসায় এ উপজেলায় আমন চাষাবাদ শরৎকালে সমাপ্ত হয়েছিল। সে হিসেবে ধানের ফলন নিয়ে কৃষকগন বেশ চিন্তিত ছিলেন। কিন্তু সৃষ্টিকর্তার রহমতে কৃষকের সে চিন্তা দুর করে বাম্পার ফলন হয়েছে অপর দিকে অন্যান্য বছরের তুলনায় এবারে শুরুতেই ধানের সন্তোষজনক মূল্য পেয়ে কৃষক ও কিষানীর মুখে সোনালী হাসির ঝিলিক দেখা দেখা দেয়। কিন্তু হঠাৎকরে রাজনিতীর অস্থিরতা ঘন ঘন হরতাল, অবরোধ কর্মসূচীর ফলে বর্তমানে ধান সহ কৃষকের সকল উৎপাদিত পন্যের বাজারে ধস নামায় কৃষকের মুখের সোনালী  হাঁসি এখন ম্লান হতে বসেছে। আমন ধান ওঠার সাথে সাথে উপজেলায় ৭৫০থেকে৭৮০টাকা মন দরে ধান বিক্রি হতে দেখা গেলেও যোগাযোগ বিচ্ছিন্নতার কারনে বর্তমানে উপজেলার বিভিন্ন হাটবাজার গুলোতে এখন প্রতি মন ধান ৬৫০ থেকে ৬৮০টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। পক্ষান্তরে সকল প্রকার ভৈজ্য তেল, ডিজেল, পেট্রোল, সার, বীজ সহ সকল আমদানীকৃত দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় কম দামে ধান কিক্রি করে প্রয়োজনীয় সে সব দ্রব্য কিনতে কৃষককুল দারুন হিমশিম খাচ্ছে। এ ছাড়া একই কারণে কৃষকের উৎপাদিত অন্যান্য ফসল শাক শব্জীর বাজার তুলনামুলক হারে কমে যাওয়ায় কৃষকগন দারুন দুঃচিন্তায় পড়েছেন। অপর দিকে রাজনৈতিক প্রতিহিংসার কারনে শুক্র শনিবার রাষ্ট্রোয়াত্ব সকল বানিজ্যিক ব্যাংক সমূহ খোলা থাকায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যাংকারগন বিড়ম্বনার মুখে পড়ছেন। দীর্ঘ দিনেও তারা পরিবারের সাথে যোগাযোগ দেখা সাখ্যাৎ করতে না পারায় অস্থির হয়ে উঠেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে সাপাহার মার্কেনটাইল ব্যাংকের এক কর্মকর্তার নবজাতক সন্তানকেও এক নজর দেখার সুযোগ মেলেনি। দলমত নির্বিশেষে সকলের প্রশ্ন জাতী এ পরিস্থিতি থেকে কবে উদ্ধার পাবে?

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!