ফিলিস্তিনের গাজায় চলছে গণহত্যা
মরছে নিষ্পাপ শিশু, মরছে কতো মাতা
ধ্বংস হচ্ছে বাড়িঘর,হাসপাতাল, মানবতা
থামছে না ইসরাইলের বর্বরতা,নৃশংসতা।

চিকিৎসার কথা বলে মুস্তাহা চত্বরে
পূত্রের সামনে ট্যাঙ্কে পিষে মাকে মারে,
বোমার আঘাতে অগণিত মানুষ মেরে
দখলদার বাহিনী উৎসব করে।
ইসরাইল বর্বরতায় ধুলিস্যাত মানবতা
বিভীষিকাময় গণহত্যায় চুরমার সভ্যতা
তারপরও বিশ্ব বিবেক চেয়ে দেখে
কাটে না তাদের নিরবতা-নিঃস্তব্ধতা!

সৎ শক্তি দিয়ে জাতিহত্যা প্রতিরোধে
ফিলিস্তিন রক্ষায় সবাই হই এক,
মানবতার জয়গান গেয়ে
নরপশু ইসরাইলকে করি পরিত্যাগ।




