ads

রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

পিতৃত্বকালীন ছুটির জন্য পূর্ণকালীন বেতনসহ ২ সপ্তাহের ছুটি ব্যবস্থা রেখে আইন প্রণয়ন করার সুপারিশ করা হয়েছে। উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে ওই সুপারিশ করা হয়। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছে কমিশন।

Shamol Bangla Ads

এতে ক্ষেত্রবিশেষ মাতৃত্বকালীন ছুটি ৪ বার পর্যন্ত মঞ্জুর করার সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। বর্তমানে সরকারি চাকরি বিধি (পার্ট-১) অনুসারে, বর্তমানে একজন কর্মজীবী নারী দুটি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পূর্ণকালীন বেতনসহ ছুটি পান।

সুপারিশে বলা হয়েছে, সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিশেষ ক্ষেত্রে যেমন মৃত সন্তান প্রসব, সন্তানের মৃত্যু বা দ্বিতীয় বিয়েতে সন্তানের ক্ষেত্রে নারীদের জন্য প্রসূতিকালীন ছুটি চারবার পর্যন্ত শিথিল করা এবং দত্তক সন্তানের জন্যও ছুটির বিধান রাখতে হবে। পিতৃত্বকালীন ছুটির জন্য পূর্ণকালীন বেতনসহ দুই সপ্তাহের ছুটি ব্যবস্থা রেখে আইন প্রণয়ন করার সুপারিশ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!