ads

রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কাজী নজরুলের ‘শিল্পী’ নাটকের কারিগরি মঞ্চায়ন

খবর টি পড়েছেন : ৬০০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চিরায়ত বাংলা নাটক মঞ্চায়নের ধারাবাহিকতায় কাজী নজরুল ইসলামের জনপ্রিয় শিল্পী নাটকের কারিগরি মঞ্চায়ন হলো শেরপুরে। ৩০ সেপ্টেম্বর শনিবার রাতে শেরপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নাট্যকার আল্ জাবিরের নির্দেশনায় নাটকটির কারিগরি প্রদর্শনী সম্পন্ন হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও শেরপুর শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় খুব শীঘ্রই নাটকটির মূল প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ নাটকে এক যুগ পর মঞ্চে ফিরছেন শেরপুরের পরিচিত গণমাধ্যকর্মী ইমরান হাসান রাব্বী। ২০১১ সালের পর এবার নাট্যকার ও নির্দেশক আল্ জাবিরের হাত ধরে আবারো মঞ্চে আসছেন তিনি। তার সহশিল্পী হিসেবে লাইলী চরিত্রে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তাহমিনা রহমান ও চিত্রা চরিত্রে রয়েছেন সুইটি মণ্ডল।

নাটকটির সেট ডিজাইন, কোরিওগ্রাফি, লাইটিংয়ের কাজ করছেন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাট্যকলা ও চারুকলার শিক্ষার্থী। অক্টোবরের শুরুতে নাটকটি মূল মঞ্চায়নের কথা রয়েছে। নাটকে চিত্রকরের জীবনের তিনটি সময়ের দৃশ্যায়ন করা হবে। একই সাথে লাইলী ও চিত্রার সাথে সম্পর্কের টানাপোড়েনের গল্পও ফুটিয়ে তোলা হবে মঞ্চে।

Shamol Bangla Ads

প্রদর্শনীতে নাট্যকার আল্ জাবির, জেলা কালচারাল অফিসার আতিকুর রহমান, পুলিশ লাইন্স স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এসএম জুবায়েরসহ শেরপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং শেরপুরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউটের ৪ তলা একাডেমিক ভবনের… পরবর্তী সংবাদ শেরপুর-৩ আসনে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণায় শত কিলোমিটার…