শেরপুরে ৫ দিন মেয়াদী ‘থানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ২০ এপ্রিল রবিবার সকালে জেলা পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিনুল ইসলাম।

ওইসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, আরওআই (রিজার্ভ অফিস) মো. লুৎফর রহমান, পুলিশ পরিদর্শক মোল্লা সোহেব আলী, পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলায়মান কবীর, আরআই (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুরুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণে জেলা পুলিশের এসআই হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন।




