তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা নগরীতে ঢিলেঢালা ভাবে চলছে ১৮দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। অবরোধে মাঠে নেই ১৮দলীয় জোটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোর থেকে সকল ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। মহাসড়কের কোথাও ১৮দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়নি।
সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে দেখা যায়, অবরোধ থাকালেও মহাসড়কে যানবাহন স্বাভাবিক সময়ের মত চলাচল করছে। তবে মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহি পরিবহন কম থাকলেও আঞ্চলিক গন পড়িবহন চলাচল করছে স্বাভাবিক হাড়ে। এছাড়া বিপুল পরিমান পন্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করছে। এদিকে অবরোধের কারণে কুমিল্লা থেকে বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিক দিনের মতো না হলেও মহানগরীর বিভিন্ন টার্মিনাল থেকে চালকরা নিজেদের ঝুঁকি নিয়ে কিছু আন্তজেলার বাস ছাড়তে দেখা গেছে। কুমিল্লা থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। কুমিল্লা নগরী, বিভিন্ন উপজেলা ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, সরকার যেভাবে ধরপাকড় করছে এখন মাঠে নামা মানেই গ্রেফতার এবং বিভিন্ন মামলায় জড়িয়ে যাওয়া। এসব কারনে নেতা-কর্মীরা মাঠে নামছে না, তাই মাঠের রাজনীতিতে নিস্ক্রিয়তা বিরাজ করছে । নগরীর বিভিন্ন বিপনী বিতান, মার্কেটসহ সকল দোকান পাট খোলা রয়েছে। নগরীর বিভিন্ন সড়কে রিক্সা, অটোরিক্সা, সিএনজি চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




