রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও লক্ষীপুর-১ রামগঞ্জ আসন থেকে দু’বারের নির্বাচিত সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে ঢাকার বারিধারা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডঃ খন্দকার মাহবুব হোসেনকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে মঙ্গলবার ৭ জানুয়ারী বিকেলে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় তাৎক্ষণিক উপজেলা ১০টি ইউনিয়ন পৌর ও উপজেলা বিএনপি ও নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন। শহরের নুর প্লাজা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শেখ মোঃ মাহবুবুর রহমান বাহার,পৌর বিএনপি সভাপতি রফিক উল্যা পাটওয়ারী,সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মোল্লা,সাধারন সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন পলাশ,সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি মোঃ টিপু সুলতান ভুইয়া,পৌর যুবদলের সাধারন সম্পাদক আবদুস ছাত্তার মজুমদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বাবলু, যুগ্ন আহবায়ক এনায়েত হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রিপন, পৌর ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক মিজানুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল, যুগ্ন আহবায়ক মোঃ রায়হান,মোঃ ইমন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ এমপি নাজিম উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতার নিঃশর্ত মুক্তিদাবীতে বুধবার রামগঞ্জে সকাল সন্ধ্যা হরতাল আহবান করেন।




