ads

বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৬, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ

শেরপুরে ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ১৬ এপ্রিল বুধবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার কানাশাখোলা মোড়ে সড়ক অবরোধ করেন তারা।

Shamol Bangla Ads

অবরোধে পলিটেকনিক ইনস্টিটিউটের শতশত শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকারী মানুষ দুর্ভোগে পড়েন।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমসহ জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

Shamol Bangla Ads

শিক্ষার্থীরা বলেন, আমরা ৬ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আগেও আমরা একই দাবিতে একাধিকবার কর্মসূচি পালন করেছি। তবে আমাদের দাবি মানা হচ্ছে না। আমাদের দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচিতে যাবো আমরা।

Need Ads
error: কপি হবে না!