ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ কন্যাকে নিয়ে ডলি সায়ন্তনীর নতুন গান

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১১, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

আবার ডলি সায়ন্তনীর গানে দেখা মিলল তার ৩ কন্যা কথা, রিমঝিম ও ফাইজার। মা ও মেয়ে এই চার শিল্পীর সদ্য প্রকাশিত গানটির শিরোনাম ‘পারি না ভুলতে তোকে’ এসকে দ্বীপের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। ফাইজান খানের পরিকল্পনায় মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। ১০ এপ্রিল বৃহস্পতিবার রাতে ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিও প্রকাশ করা হয়েছে।

Shamol Bangla Ads

এ আয়োজন সম্পর্কে ডলি সায়ন্তনী বলেন, ‘সংগীত বলয়ের মাঝেই আমার তিন মেয়ের বেড়ে ওঠা। গানের চর্চাও ধরে রেখেছে ওরা। তারপরও কখনও ভাবেননি, আমার কোনো গানে ওদের সহশিল্পী হিসেবে পাব। মূলত আমার স্বামী ফাইজান খান পরামর্শ দিয়েছিল মেয়েদের সঙ্গে গান গাওয়ার। বলেছিল, আমরা একসঙ্গে গাইলে দারুণ কিছু হবে। তার পরিকল্পনা মূলত একসঙ্গে গান গাওয়া শুরু। গানটি শ্রোতাদের ভালো লাগলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে বলে মনে করি।’

এদিকে ‘পারি না ভুলতে তোকে’র আগেই ডলি ও তাঁর তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজা দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন আরেকটি গানে একসঙ্গে অংশ নিয়ে। গানের শিরোনাম ‘কত রাত’।

Shamol Bangla Ads

এবার ঈদে ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। এর কথা লিখেছেন নূরুল ইসলাম। সুর করেছেন আশিকউজ্জামান টুলু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!