ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দই কিনতে গিয়ে যৌন হয়রানির শিকার শিশু শিক্ষার্থী, বৃদ্ধ গ্রেফতার

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
এপ্রিল ১১, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে কাপ দই কিনতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছে প্রথম শ্রেণিপড়ুয়া এক শিশু শিক্ষার্থী (৭)। এ ঘটনায় হাছেন আলী (৬০) নামে এক বৃদ্ধ দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার কর্ণঝোড়া এলাকায় ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বৃদ্ধ উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ওই শিশু শিক্ষার্থীর বিদ্যালয়ের পাশেই মুদি দোকান করেন। ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Shamol Bangla Ads

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভূক্তভোগী ওই শিশু শিক্ষার্থী দোকানি মো. হাছেন আলীর মুদি দোকানে কাপ দই কিনতে যায়। পরে কৌশলে মো. হাছেন আলী ওই শিশু শিক্ষার্থীকে দোকানের ভিতর নিয়ে জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। বিষয়টি পাশের দোকানিসহ কয়েকজন দেখে ওই শিশু শিক্ষার্থীর বাবাকে মোবাইলে ফোনে জানিয়ে দেয়। শিশু শিক্ষার্থীর বাবা দোকানি হাছেন আলীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিক্ষুদ্ধ জনতা হাছেন আলীকে আটক করে।

পরে স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে পুলিশ গিয়ে হাছেন আলীকে আটক করে। এ ঘটনার পর ওই শিশু শিক্ষার্থীর বাবা যৌন হয়রানির অভিযোগ এনে শ্রীবরদী থানায় একটি মামলা করেন। ওই মামলায় মো: হাছেন আলীকে গ্রেফতার দেখানো হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ।

Need Ads
error: কপি হবে না!