ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘জংলি’ সিনেমায় পারিশ্রমিক নেননি সিয়াম, নেবেন লভ্যাংশ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১০, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

ঈদে ৬ সিনেমা মুক্তি পেলেও ‘জংলি’ সিনেমার গল্প বেশ প্রশংসিত হচ্ছে। সিনেমাটি দেখে অনেকেই আবেগ ধরে রাখতে পাচ্ছেন না সে কথা বলছেন প্রকাশ্যেই। আরও প্রশংসিত হচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদের অভিনয়। যে সিনেমাটির জন্য সিয়াম মাসের পর মাস পরিশ্রম করেছেন। নিজকে জংলি বানাতে অস্বাভাবিক জীবন ধারণ করতে হয়েছে তাকে। কিন্ত আপনি জানেন কি? ‘জংলি’ সিনেমায় কাজ করতে কোন পারিশ্রমিক নেননি নায়ক। বরং তার পারিশ্রমিক তিনি সিনেমায় ইনভেস্ট করেছেন। বিষয়টি সিয়াম নিজেই নিশ্চিত করেছেন। যার ফলাফল সিনেমা মুক্তির পর পাচ্ছেন। দর্শকরা সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন। মুক্তির দশম দিনেও সিনেপ্লেক্সে হাউজফুল যাচ্ছে জংলির শো।

Shamol Bangla Ads

সিয়াম আহমেদ বলেন, আমরা যখন সিনেমাটা শুরু করছিলাম তখন আমি আমার পারিশ্রমিকের অংশটা নিয়ে নিলে বাজেট নিয়ে ঝামেলায় পড়তে হত টিমকে। সিনেমাটা যাতে ভালো হয়, সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার পারিশ্রমিক না নিব না। পরে যদি সিনেমাটি থেকে লাভ হয় তখন আমি সেই লভ্যাংশ নেব। ‘জংলি’ সিনেমার প্রযোজনার সঙ্গে আপনি যুক্ত আছেন কি না এমন প্রশ্নে সিয়ামের উত্তর, আমি আমার পারিশ্রমিক না নিয়ে সেটা সিনেমায় ইনভেস্ট করেছি।

জানা যায়, ঈদুল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম রাহিম পরিচালিত আলোচিত সিনেমা ‘জংলি’। প্রথম দিন থেকেই সিনেমাটির সবগুলো শো হাউজফুল যাচ্ছিল। তবে দর্শকদের কাছে তুমুল চাহিদা থাকলেও স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শো কম থাকায় সিনেমাটি দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা ঘটছিল প্রতিনিয়ত। ‘জংলি’ টিম থেকে তাই বার বার শো বাড়ানোর দাবিও তোলা হয়। তবে অজ্ঞাত কারণে শো না বাড়ায় এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের অনেকে লেখালেখিও করেন। মাঝে শো দুয়েকটি বাড়িয়েও আবার থমকে যায়। তবে সিনেমাটি মুক্তির এক সপ্তাহ পেরোতেই স্টার সিনেপ্লেক্সেই দ্বিগুন শো বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

Shamol Bangla Ads

এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!