ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

Shamol Bangla Ads

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। ২১ ডিসেম্বর শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন।

নিহতরা হলেন- পুঠিয়ার ভাড়রা গ্রামের ব্যবসায়ী আবু হানিফ (২৭), তার স্ত্রী পালোপাড়া গ্রামের সায়েদ আলীর মেয়ে ফাতেমা খাতুন (২২) ও তার বোন যুথী খাতুন (১৪)। ফাতেমা রাজশাহী মহিলা কলেজে অনার্সের শিক্ষার্থী ও যুথী পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

Shamol Bangla Ads

নিহত ফাতেমা ও যুথীর মামাতো ভাই মিজানুর রহমান জানান, এক বছর আগে ফাতেমার সঙ্গে হানিফের বিয়ে হয়। রাজশাহী শহরে কেনাকাটা করে ফাতেমা ও যুথীকে নিয়ে হানিফ মোটরসাইকেলে ফিরছিলেন। দুপুর আড়াইটায় তারা পুঠিয়ার শিবপুরে পৌঁছালে একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ ও যুথী মারা যায়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া পর ফাতেমার মৃত্যু হয়।

Need Ads
error: কপি হবে না!