ads

বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
এপ্রিল ৯, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পহেলা বৈশাখ/বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। ৯ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদের বকুল সভাকক্ষে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

Shamol Bangla Ads

সভায় আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলম, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের সহকারি অধ্যাপক এ. এস. এম নাজমুল হুদা, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক মুহাম্মদ গোলাম মাসুম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এস এম মাসুম প্রমুখ।

সভায় আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!