ads

বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রবাসীদের ভোটের আওতায় আনা সম্ভব: ইসি সানাউল্লাহ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কোনো একক পদ্ধতি নয়, একেক দেশের জন্য একেক পদ্ধতির ভোটদান পদ্ধতি প্রবর্তন বা ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছে নির্বাচন কমিশন। ৯ এপ্রিল বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে ওই কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমাদের দেশে পোস্টাল ব্যালট কার্যকর নয়। পৃথিবীর ১১৫টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে। সবচেয়ে প্রচলিত পদ্ধতি হচ্ছে, প্রবাসে দূতাবাসে হাজির হয়ে ভোট দেওয়া। তবে বাংলাদেশিদের জন্য তা সম্ভব নয়। তাই ৩ টি বিকল্প থেকে প্রক্সি ভোটকেই অনেকে সমর্থন করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনের জন্য তিনটি পদ্ধতি নিয়ে আসা হবে। এর ফলে প্রবাসীদের ভোটের আওতায় আনা সম্ভব হবে।

আবুল ফজল মো সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনে মঙ্গলবারের কর্মশালায় বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, এনজিও বিদেশি সাহায্য সংস্থা অংশ নেয়। এর মধ্যে ১০টি দল তাদের প্রস্তাব আলাদাভাবে উপস্থাপন করেছে। আশা করি, প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারব।

Shamol Bangla Ads

দিনব্যাপী কর্মশালায় প্রবাসীদের বিস্তৃতি, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা, দূতাবাসের সক্ষমতাসহ নানা বিষয় উঠে এসেছে। আর কোনো একক পদ্ধতি অনুসরণ না করে মিক্সপদ্ধতি গ্রহণের পরামর্শ এসেছে। যে পদ্ধতিই অনুসরণ করা হোক না কেন পাইলট আকারে তা দেখতে হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছি না। আগে জাতীয় সংসদ নির্বাচনের কাজ শেষ করতে চাই। আগে প্রবাসীদের ভোটের ব্যবস্থা ছিল না। আমরা এটা কার্যকর করার চেষ্টা করছি। ভবিষ্যতে যেন চলমান থাকে সে চেষ্টা আমরা করবো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!