রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : রাজারহাটে সড়ক দূর্ঘটনায় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খাইরুল কবির জুয়েল (২৮) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাপাড়া গ্রামে মঙ্গলবার সকাল ১১ টায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘুমারু ভীমশীতলা (মৌলভীপাড়া) গ্রামের মনসুর আলীর পুত্র খাইরুল কবির জুয়েল ও তার ভাই হামজালা সহ মটর সাইকেল যোগে কুড়িগ্রাম যাওয়ার সময় পান্থাপাড়া নামক স্থানে পৌঁছিলে মোগলবাসা থেকে বেপরোয়া ভাবে আসা একটি বালু বোঝাই ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। মূমূর্ষ অবস্থায় তাদেরকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে জুয়েলের মৃত্যু ঘটে। হামজালার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। ছাত্রদল নেতা খাইরুল কবির জুয়েল-এর মর্মান্তিক মৃত্যুতে রাজারহাট উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।




