ads

সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৭, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে শেরপুরে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার সকালে শেরপুরের সকল তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

ওইসময় ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‌‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

পরে থানামোড়ে আয়োজিত সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রানু জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনূর রহমান সায়েম, সঞ্জয় বণিক, শরিফুল ইসলাম সানী, হাসান মেহেদী প্রমুখ।

Shamol Bangla Ads

এসময় বক্তারা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। এসময় ইসরায়েলি সকল পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান বক্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!