ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসএলের ধারাভাষ্যে আতহার আলী খান

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

পিএসএলের দশম আসরের জন্য ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে মাইক্রোফোন হাতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে দেখা যাবে আতহার আলী খানকে।

Shamol Bangla Ads

জানা যায়, এর আগে দেশের ক্রিকেটে খেলাগুলোতেই ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে বাংলাদেশের আতহার আলীকে। ছিলেন অনেক আইসিসি ইভেন্টেও। এবার বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলেও দেখা যাবে তাকে।

এ ছাড়া পিএসএলের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, এমসিসির সাবেক সভাপতি মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক এবং মার্ক বুচার। দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন জেপি ডুমিনি এবং মাইক হেইসম্যান। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলও থাকছেন এই প্যানেলে।
অস্ট্রেলিয়ার ২ বারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও থাকছেন ধারাভাষ্য প্যানেলে।

Shamol Bangla Ads

পাকিস্তান থেকে থাকছেন ৪ জন সাবেক টেস্ট অধিনায়ক—আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম। তাদের সঙ্গে থাকবেন সাবেক টেস্ট খেলোয়াড় বাজিদ খান, পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বখত।

এ ছাড়া প্রথমবারের মতো সম্পূর্ণ উর্দু ধারাভাষ্যও প্রচার করবে তারা। ওই প্যানেলে থাকবেন—আলী ইউনুস, আকিল সামার, মারিনা ইকবাল, সালমান বাট ও তারিক সাঈদ। পাকিস্তানের মূল ধারাভাষ্যকাররাও কিছু নির্বাচিত অংশে উর্দু ধারাভাষ্যে অংশ নেবেন। তাদের সঙ্গে এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাস উপস্থাপকের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল। ১৮ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে পিএসএলের দশম আসর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!