ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রকাশ্যে কুপিয়ে ৯ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৬, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

শেরপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে দিনেদুপুরে প্রকাশ্যে কুপিয়ে তার সাথে থাকা ৯ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই করেছে সংঘবদ্ধ চক্র। ৬ এপ্রিল রবিবার সকালে শহরের গৃর্দ্দানারায়ণপুরস্থ নতুন মসজিদ এলাকায় ওই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার মিস্টার আলী (৩২) নয়আনী বাজার এলাকার মেসার্স ইরা ট্রেডার্সের ম্যানেজার ও সদর উপজেলার পাকুড়িয়া খামারপাড়া গ্রামের সুলতান হোসেনের ছেলে। এদিকে ওই ঘটনায় সোবহান (৪০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোবহান শেরপুর শহরের দক্ষিণ নবীনগর মহল্লার মৃত সাইজদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রবিবার বেলা পৌণে ১১টার দিকে শহরের নয়আনী বাজারের আমদানীকারক ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স ইরা ট্রেডার্সে কর্মরত ম্যানেজার মিস্টার আলী তার মালিকের গৃর্দ্দানারায়ণপুরস্থ বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের ৯ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে আসছিল। পথিমধ্যে নতুন মসজিদ এলাকায় ওঁৎ পেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য সোবহান, নবীনগর এলাকার মৃত বাবুলের ছেলে পিচ্চি সুমন (২৫) ও মৃত আব্দুল হাকিমের ছেলে জুবাইদুল ওরফে জুবা (৩৮) সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন মিস্টার আলীর পথরোধ করে ছুরি দিয়ে আঘাত করে ও হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে আহত মিস্টার আলীকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় মিস্টার আলী বাদী হয়ে ৩ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রধান আসামি সোবাহানকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!