ads

শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায় বাংলাদেশের সঙ্গে : মোদি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৪, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ

ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪ এপ্রিল শুক্রবার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ কথা বলেন।

Shamol Bangla Ads

পোস্টে ইউনূসের সঙ্গে তোলা তিনটি ছবিও শেয়ার করেন মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়াল প্রধানমন্ত্রী মোদির পোস্টটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তুলে দেন।

মোদি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ মোদি ‘বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন’ পুনর্ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য ভারত সরকারের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।

সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের যোগ দিতে দুই নেতা গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ব্যাংককে অবস্থান করছিলেন।

Need Ads
error: কপি হবে না!