ads

রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশের আকাশে আজ আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ৩১ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্‌যাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। সেই হিসাবে এবার পবিত্র রমজান মাস শেষ হলো ২৯ দিনে।

Shamol Bangla Ads

৩০ মার্চ রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

গতকাল শনিবার বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের শাওয়ালের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে। এ দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের কিছু গ্রামে ঈদুল ফিতর পালন করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!