ads

শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ ড্রেজার ধ্বংস, ৬ লড়ি জব্দ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ২৯, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভোগাই নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৩টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও অবৈধ বালু পরিবহনের দায়ে ৬টি লড়ি জব্দ করা হয়েছে।
২৭ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত ওই নদীর পৌরসভাধীন গোবিন্দনগর ও খালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ভোগাই নদীর পৌরসভাধীন গোবিন্দনগর ও খালপাড় এলাকায় নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে ওই এলাকায় বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি মিনি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে অকার্যকর করা হয়। একইসাথে অবৈধ বালু পরিবহনের দায়ে ৬টি লড়ি জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনের জন্য তৈরি করা ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ভ্রাম্যমাণ আদালতে ১৩টি ড্রেজার ধ্বংস, ৬টি লড়ি জব্দ, ১৫টি বাঁশের মাচা এবং অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!