ads

মঙ্গলবার , ২০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২০, ২০১৪ ৯:৩২ অপরাহ্ণ
পীরগঞ্জে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও) : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ কোচল সীমান্তে রোববার রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় অভ্যন্তরে প্রবেশের সময় বসন্ত রায় (৪৬) নামে ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রমতে, ভারতের দার্জিলিং জেলার করিবাড়ির গৌরসিংহ জোতগ্রামের মৃত জানকি রায়ের ছেলে বসন্ত রায় প্রায় দেড় মাস আগে অবৈধভাবে বাংলাদেশ আসে। গত সোমবার রাত সাড়ে ১০টায় কোচল সীমান্তে ৩৪৪/৩ সাব পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় কোচল ক্যাম্প কমান্ডার সুবেদার ইব্রাহিম খানের নেতৃত্ত্বে তাকে আটক করা হয়।

ভারতীয় নাগরিক বসন্ত রায়কে সোমবার বিকালে পীরগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে। তার বিরুদ্ধে ২০ মে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং ১৩।
ঠাকুরগাও-৩০ বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!