ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
মার্চ ২৭, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব-সংগঠনসমূহের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর থেকে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জিন্নত আলী, মোহাম্মদ শওকত হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব-সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া অফিস সূত্র জানায়, জেলায় ১৪১টি প্রতিষ্ঠানের জন্য ক্রীড়া সামগ্রী বরাদ্দ পাওয়া গেছে। এদিন শেরপুর সদর উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট সেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, দাবা ও ক্যারাম বোর্ড বিতরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!