ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অর্ধ যুগের আক্ষেপ ঘুচাতে চায় ব্রাজিল

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৫, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ফুটবলে কঠিন সময় পার করছে ব্রাজিল। এমনকি প্রায় ৬ বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দেখা নেই ব্রাজিলের। তবে এবারে এই দুর্ভাগ্যের ইতি টানতে চায় ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল ২৬ মার্চ বুধবার ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর এই ম্যাচ দিয়েই ৬ বছরের অপেক্ষাটা শেষ করতে মরিয়া ব্রাজিল। দলের তারকাদের ফর্মটাও সেভাবেই কথা বলছে। ফর্মের তুঙ্গে থাকা রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগোর পারফরম্যান্সই মলিন করতে পারে আর্জেন্টিনার উৎসব।

Shamol Bangla Ads

বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার বিশ্বাস, এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবেন তারা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘রোমারিও টিভি’তে রাফিনিয়া বলেছেন, আমরা তাদের অবশ্যই হারাবো। গুঁড়িয়ে দেবো। আমাদের যা আছে, সব নিয়ে মাঠে নামবো।

উল্লেখ্য, আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সর্বশেষ জিতেছে ২০১৯ সালের জুলাইয়ে, কোপা আমেরিকার সেমিফাইনালে ২-০ গোলে। তারপর থেকে ৪ বারের দেখায় ৩ টিতেই ব্রাজিল হেরেছে, অন্যটি ড্র। সর্বশেষ, ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে মায়াকানন স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছিল ৫ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!