ads

সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক বন দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মার্চ ২৪, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক বন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে ঝিনাইগাতীতে এক আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে  চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সোমবার দুপুরে শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গজনী এলাকার বনরানী রিসোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ. ন.ম. আব্দুল ওয়াদুদ।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সামি।

অনুষ্ঠানে শেরপুর কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ড. আবু সাইদ সরকার, জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, জেলা বন্যপ্রাণী বিভাগের রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. আব্দুল মান্নান, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ শাহীল, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খানসহ স্থানীয় ইলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্য, বিভিন্ন সালে সৃজিত বনবাগানের স্টেকহোল্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বনবিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বক্তারা তাদের বক্তব্যে বন এবং বন্যপ্রাণী সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার আহŸান জানান। বন্যহাতিকে গারোপাহাড়ের ‘ফ্ল্যাগশীপ’ বন্যপ্রাণী হিসেবে উল্লেখ করে হাতি সুরক্ষায় বন্যহাতি হত্যা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন। এই বনের ‘এশিয়ান ইফিফেন্ট’ প্রজাতির হাতি বিপন্নপ্রায় প্রজাতির একটি বন্যপ্রাণী। হাতি বাঁচলে গারোপাহাড় বাঁচবে। সাম্প্রতিককালে শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে হাতি-মানুষের দ্ব›দ্ব প্রকট আকার ধারণ করেছে। বক্তারা হাতি-মানুষের দ্ব›দ্ব নিরসনে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ এবং হাতি/বন্যপ্রাণীর দ্বারা ক্ষতিগ্রস্ত জান-মালের ক্ষতিপুরণ প্রদানের কথা উল্লেখ করে হাতি লোকালয়ে আসলে তাদের উত্যক্ত না করে পাহাড়ে ফিরে যাওয়ার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন বালিজুড়ী রেঞ্জের সামাজিক বনায়নের ৫৫ জন উপকারভোগীর প্রাপ্য লভ্যাংশ মোট ৫৪ লক্ষ ৬৬ হাজার ২৩৯ টাকার চেক প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!