এ বছর ঈদের আগের দিনসহ মোট ৮ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে ৭টি চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার। এরমধ্যে উল্লেখযোগ্য হলো শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রাজকুমার’।

চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, কোর্টনী কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমূখ।




