জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ রৌমারী মহাসড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্য পিতা মোশারফ হোসেন (৬৫)নিহত ও পূত্র তানজিল (২৫)আহত হয়েছে। ৬ জানুয়ারী সোমবার সকালে ওই সড়ক দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, বকশীগঞ্জের বাট্রাজোড় ইউনিয়নের দত্তেরপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন ও তার ছেলে তানজিল সোমবার সকালে নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে ডিগ্রীরচর যাওয়ার পথে বকশীগঞ্জ রৌমারী মহাসড়কে রামরামপুর নামকস্থানে বিপরীত আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পিতা পুত্র গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে মোশারফ হোসেন মারা যান। আহত তানজিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




