ads

বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মার্চ ১৯, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্টিফেন মারাক (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৯ মার্চ বুধবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। স্টিফেন মারাক ওই গ্রামের উপেন্দ্র চিরানের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা গেছে, স্টিফেন মারাক জীবিকার তাগিদে সিরাজগঞ্জে থাকতেন। সেখানে থাকাকালীন সময়ে ২০০৬ সালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়।

ওই গ্রেফতারী পরোয়ানামূলে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরেরে ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে বুধবার দুপুর আড়াইটার দিকে মরিয়মনগর এলাকায় তার নিজ বাড়ি থেকে স্টিফেন মারাককে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, বুধবার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে সাজা পরোয়ানামূলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!