ads

শনিবার , ১১ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমানবন্দরেই বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন প্রবাসীরা

খবর টি পড়েছেন : ২৩২
বিমানবন্দরেই বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন প্রবাসীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এর ফলে এখন থেকে প্রবাসীরা বিমানবন্দরেই বিনিময় করতে পারবেন যে কোনো দেশের মুদ্রা।

Shamol Bangla Ads

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের পাশে স্থাপিত প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ’র চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক।

এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে ও সেবা সহজীকরণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের মাধ্যমে প্রবাসীরা উপকৃত হবে। বর্তমান বাজেটে বৈদেশিক কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি আরও বলেন, দক্ষতা সম্পন্ন কর্মী বিদেশে পাঠানো হলে অধিক পরিমাণে রেমিটেন্স আসবে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, সরকার প্রবাসীদের সেবায় Whole of the Government approach নিয়ে কাজ করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইনি প্রক্রিয়া মেনেই খালেদা জিয়াকে বিদেশে যেতে হবে:… পরবর্তী সংবাদ পুলিশী প্রহরায় শতবর্ষী খেলার মাঠে নির্মিত হচ্ছে আশ্রয়ন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads