ads

সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিএনপির ইফতারে অংশ নিলেন হাজারও নেতা-কর্মী

স্টাফ রিপোর্টার
মার্চ ১৭, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের সব কিছু কেড়ে নিয়েছিল। তাই স্বৈরাচারী আওয়ামী লীগ যেন ভবিষ্যতে মাথা চাড়া না দিতে পারে, সেদিকে সকল শ্রেণি-পেশার মানুষকে সজাগ থাকার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি ১৭ মার্চ সোমবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামা সংস্কারের ৩১ দফা দাবির ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে এ আহবান জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্তবর্তীকালীন ইউনুস সরকারকে। অন্যথায় দেশের মানুষ আপনাদেরও ফ্যাসিস্ট বলবে।

ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন বিএনপির ২, ৩, ও ৪ নং ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।

Shamol Bangla Ads

এতে সভাপতিত্ব করেন নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধ আন্দোলন-সংগ্রামে নিহত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে সাবক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!