ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-লিভারপুল মহারণ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

খেলার ধারার বিপরীতে হার্ভি এলিয়টের গোলে পার্ক দ্য প্রিন্সেসে হাসে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে পরাজয়কে ‘অন্যায়’ বলে দাবি করেছিলেন প্যারিস সেইন্ট জার্মইয়ের কোচ লুইস এনরিকে। লিভারপুল কোচ আর্নে স্লটও ১-০ গোলের সেই জয়কে সৌভাগ্য হিসেবে নিয়েছেন।

Shamol Bangla Ads

একচেটিয়া ফুটবল খেলা পিএসজির সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ এবার দ্বিতীয় লেগে। অ্যানফিল্ডে আজ ইংলিশ ক্লাবটির বিপক্ষে ঘুরে দাঁড়াতে হলে প্রথম লেগের মতো শুধু পারফরম্যান্সই করতে হবে না, গোল যে লাগবে পিএসজির। হার এড়ালে গত আট মৌসুমে পঞ্চমবারের মতো ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ আসরের কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে লিভারপুল। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল-পিএসজি মহারণের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বার্সেলোনাও। ন্যু ক্যাম্পে কাতালান ক্লাবটি আতিথ্য দিবে বেনফিকাকে। প্রথম লেগে বার্সা জিতেছিল ১-০ গোলে।

প্যারিসে প্রথম লেগে পিএসজি যেখানে শট নিয়েছিল ২৮টি, সেখানে দুই শট নেওয়া লিভারপুল গোল করে একটি। প্যারিসের ক্লাবটি গোল বঞ্চিত হয়েছে মূলত লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের অসাধারণ নৈপুণ্যের কারণে। একাই ৯টি সেভ করা এ ব্রাজিলিয়ান নিজের সেরা ম্যাচ খেলেছিলেন সেদিন। ইংলিশ প্রিমিয়ার লিগেও এবার শিরোপার খুব কাছে চলে যাওয়া লিভারপুলকে হারাতে হলে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে এনরিকের দলকে।

Shamol Bangla Ads

সেই চ্যালেঞ্জ জিততে আশাবাদী দলটির কোচ, ‘প্রথম লেগের মতোই আমাদের দ্বিতীয় লেগে খেলতে হবে। আমরা এমন একটি দল যাদের পরাজয়ে কিছু যায় আসে না। যদি আমরা প্রথম লেগের পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে পারি, তাহলে অবশ্যই কোয়ার্টার ফাইনালে উঠব। এটা ঠিক সেখানে (অ্যানফিল্ডে) এমন খেলাটা কঠিন হবে। তবে আমরা সেই খেলাটাই খেলার চেষ্টা করব।’

নিজের দল নিয়ে পিএসজি কোচ যেমন আশাবাদী, তেমনি করে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে জিতেও খুব একটা উচ্ছ্বাসে ভাসছেন না লিভারপুল কোচ স্লট, ‘প্রথম লেগের ফলটি অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। তবে এটাও মনে রাখতে হবে পিএসজি কতটা মানসম্পন্ন দল।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!