ads

রবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২৮
১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে আগামী ১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ সেপ্টেম্বর রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ সময়সূচি অনুযায়ী ৭৬তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ অক্টোবর রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

Shamol Bangla Ads

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিমানের একটি ফ্লাইটে করে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পথে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুই দিনের যাত্রা বিরতির পর ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছান।
নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন। তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাংক অনুসরণ করে বাংলায় ভাষণ প্রদান করেন। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৬ ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ৫জি পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads